হোম > রাজনীতি

সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী: ডা. তাহের

স্টাফ রিপোর্টার

জাতসিংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ।

বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতিসংঘ মহাসচিব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আমরা জামায়াতের পক্ষ থেকে আমি এবং দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অংশ নিয়েছিলাম। সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

পরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেন। সেখানে আমরা সংস্কারের ব্যাপারে এবং একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে কথা বলেছি। টেকসই গণতন্ত্রের ব্যাপারে কথা বলেছি। এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবও আমাদের বেশিরভাগ বক্তব্যে সমর্থন প্রকাশ করে বলেছেন, তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে সহযোগিতা করবেন। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তিনি আশাবাদী। তাকে জামায়াতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন