হোম > রাজনীতি

আফগানিস্তানে মামুনুল হক: কারণ জানালো খেলাফত মজলিস

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ দলটির সাত সদস্য। বুধবার সকালে দেশটির রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান তারা।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে সফরকারী দলটি আফগানিস্তানে গেছে। কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে।

বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটি।

তবে পশ্চিমা বিশ্বের সমালোচনা বিষয়টি নিয়ে মামুনুল হক কেন পরিদর্শন করছেন এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বিবিসি বাংলাকে জানান, সেখানে আসলে নারী অধিকার লুণ্ঠন বা হরণ হচ্ছে কি না এটা বাস্তবে দেখলো তারা। অনেক সময় হয় না যে, একটা বিষয়ে বিভ্রাট ধারণা থাকে, একটা শ্রেণির লোক তো এই বিষয়টা প্রচার করে যে নারীর অধিকার নারীকে ঘরে আটকায়া রাখে এই বিষয়টা তারা জানলো আসলে বিষয়টা সত্য কি না।

রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তানে গিয়েছেন এমন কোনো নজির নেই।

কিন্তু জালালুদ্দীন আহমদ জানান, এর আগে ২০০১ সালেও ওলামা সমাজ আফগানিস্তান সফর করেছেন।

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

নেতৃত্বে গিয়ে ভুল করলে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

রাষ্ট্রের সব ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: আখতার

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীদের বিজয়ী করুন

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ