হোম > রাজনীতি

দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান এনসিপির

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকার এবং সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ভারত কর্তৃক পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরো ঘনীভূত করেছে এবং এক ধরনের যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। জাতীয় নাগরিক পার্টি বিবদমান উভয় পক্ষকে এই অঞ্চলের শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

এনসিপি বলেছে, ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীরা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্তে লিপ্ত। তারা সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জানমালের ক্ষতি সাধনে সক্রিয় রয়েছে। অন্তর্বর্তী সরকার এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, তারা যেন সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে।

সংবিধান মানলে ত্রয়োদশ সংসদ নির্বাচন অবৈধ: হেলাল উদ্দিন

‘নাগরিক সেবা’ অ্যাপ আনছে জামায়াত

আসিফ মাহমুদের ২ একাউন্টে ৯ লাখ ৮৮ হাজার, বাবার ৫ লাখ ৪৭ হাজার

দেশ আবারো স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান

নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির