হোম > রাজনীতি

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

স্টাফ রিপোর্টার

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ওয়েবসাইট ও সার্ভার হ্যাক করে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য ও আপত্তিকর ছবি ফাঁস এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার শাখার দপ্তর সম্পাদক আহমেদ রিজভান আলরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ তুলে ধরে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক মাসেরও বেশি সময় ধরে ইউআইটিএসের ওয়েবসাইট ও সার্ভার হ্যাক করে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য এবং আপত্তিকর ছবি অনলাইনে প্রকাশ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিক্ষার্থীরা এসব তথ্য অপসারণের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সরাতে ব্যর্থ হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার ভুক্তভোগী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে শান্তিপূর্ণ আন্দোলন করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে আন্দোলন বাধাগ্রস্ত করেন এবং শিক্ষার্থীদের হুমকি দেন বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্রশক্তি।

সংগঠনটি বলেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার পাশাপাশি আইন অনুযায়ী কার্যকর কোনো পদক্ষেপও নেয়নি। শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রশাসনের এমন দায়সারা ভূমিকা নিন্দনীয়। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। সেই আন্দোলনে হামলা বা বাধা দেওয়া ছাত্রদলের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। অবিলম্বে অনলাইন থেকে শিক্ষার্থীদের সব গোপন তথ্য ও আপত্তিকর ছবি অপসারণ করতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ভারতে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

আরেকজন হাসিনা হতে দেব না: সরকারকে হুঁশিয়ারি মামুনুল হকের

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন এমপি মাহমুদা মিতু

গোপালগঞ্জের সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি

‘ফেসবুক সরকার’ নয়, আওয়ামী সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় জনগণ

গোপালগঞ্জের ঘটনা রাজনীতির জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন মহাসচিব

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ সংসদে

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী