হোম > রাজনীতি

আ.লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার দুপুরে নির্বাচন কমিশনে আপিল শুনানির পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।

এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

প্রসঙ্গত, লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শ্রদ্ধা

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলায় জাস্টিস ফর জুলাই ইউকের নিন্দা

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী

ভারতের ভোটার তালিকা থেকে লাখো মুসলিমের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

ইউআইটিএসের সার্ভার হ্যাক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছাত্রশক্তির

বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি ছাত্রশিবিরের