হোম > রাজনীতি

ড. ইউনূস-তারেক বৈঠককে ইতিবাচক মনে করে জামায়াত

ঢাবি সংবাদদাতা

লন্ডনে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার আমার দেশকে দেয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ ও ইতিবাচক মনে করি।’

তিনি বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকার প্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ্য, সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য।

এদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শুক্রবার আমার দেশকে জানিয়েছেন এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

তিনি বলেন, এখানে অনেকগুলো বিষয় যেমন- নির্বাচন, সংস্কার ও বিচার ইস্যু জড়িত আছে। উনারা যে স্টেটমেন্ট দিয়েছেন তা নিয়ে নিজেদের ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন