হোম > রাজনীতি

চবি শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রশিবিরের নিন্দা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় এক নারী শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তা প্রহরীর বাকবিতণ্ডার এক পর্যায়ে তার সহপাঠী প্রতিবাদ জানায়। এ সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসীর উসকানিতে মসজিদের মাইক ব্যবহার করে সংঘবদ্ধভাবে হামলা চালায় স্থানীয় একটি গ্রুপ। এরই সূত্র ধরে রোববার আবারও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়।

এতে শতাধিক শিক্ষার্থী আহত হন, যার মধ্যে অনেককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা নিন্দনীয় ও অনভিপ্রেত। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

শিবির নেতারা আরো বলেন, প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকাবাসীর কর্তব্য সহযোগিতাপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উভয় ক্ষেত্রেই চরম অবহেলা ও দায়িত্বহীনতা প্রমাণিত হয়েছে। প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে একটি মহল দেশে নৈরাজ্য চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক!

তারা বলেন, চলমান এ ন্যাক্কারজনক হামলার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। কোনো সুযোগসন্ধানী পক্ষ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত। আমরা আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি চবি সহ দেশের সব ক্যাম্পাস এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি দৃঢ়ভাবে দাবি করছি।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল