হোম > রাজনীতি

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

স্টাফ রিপোর্টার

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দলটির মিডিয়া উইং।

বলা হয়েছে, বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

আর এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ, তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ উপহার দিলেন ব্যারিস্টার আরমান

তাকওয়ার যথাযথ চর্চায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব

আর্থিক বিবেচনায় নয়, সব মানুষ প্রয়োজন অনুসারে চিকিৎসা পাবে

সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন ডাকতে হবে: খেলাফত মজলিস

সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই

সংবাদমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভও ঠিক থাকে

মির্জা আব্বাসের অস্ত্রপাচার সফল, দ্রুত বিদেশ নেওয়ার চেষ্টা

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সাংবাদিকদের সম্মানে ইফতার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম