হোম > রাজনীতি

বারবার অনুরোধ করতাম হাদি সাবধানে থাকো, বের হইয়ো না

কোম্পানীগঞ্জে ছাত্রশিবিরের সেক্রেটারি

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত

শরিফ ওসমান হাদিকে ‘গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী’ হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, হাদি জুলাই বিপ্লবের অন্যতম সেনা নায়ক। যার আপসহীন নেতৃত্ব আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জারি রেখেছেন।

শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে ৭ শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাদির কথা স্মরণ করে শিবির সেক্রেটারি বলেন, গুলিবিদ্ধ হওয়ার দুই তিন দিন আগেও হাদির সঙ্গে কথা হয়েছে। তিনি বিভিন্নভাবে আমাদের সঙ্গে কথাবার্তা বলে আশঙ্কা করতেন, ‘আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে’। আমি বারবার তাকে অনুরোধ করতাম হাদি একটু সাবধানে থাকো, বের হইয়ো না।

তিনি বলতেন, মওতের ফয়সালা আসমানে হয়। আমি যদি ঘরের ভেতরও থাকি তাও ত মারা যাব। সুতরাং ঘরের ভেতর থেকে মৃত্যুবরণ করতে নয় রাজপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে।

শিবির সেক্রেটারি বলেন, এই ভরা মজলিসে মহান রবের কাছে তার প্রাণভিক্ষা চাই। আল্লাহ যেনো আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে, আরো কিছু দিন আমাদের জন্য ফেরত দেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুহাদ সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন— নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে আমির ইসহাক খন্দকার, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন।

জুলাই সনদের বিষয়টি জাতির সামনে স্পষ্ট হওয়া উচিত: জুবায়ের

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ

সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে দুই কমিটি এনসিপির

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু: নাহিদ

ইরানের ওপর মার্কিন-ইসরাইলের সামরিক আগ্রাসন মানবাধিকারের চরম লঙ্ঘন

রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে: এনসিপি