হোম > রাজনীতি

জুলাই বিপ্লবের বিষয়ে একাডেমিক করাপশন হয়েছে: হাসনাত আবদুল্লাহ

বিশেষ প্রতিনিধি

জুলাই বিপ্লবকে পাঠ্যপুস্তকের বাংলা ও ইংরেজি বইয়ে গল্প ও কবিতা আকারে তুলে ধরা হয়েছে। এটাকে মেইন হিস্টরি হিসেবে তুলে ধরা হয়নি। এটা এক ধরনের একাডেমিক করাপশন। এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার আমার দেশ কনফারেন্স রুমে ‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্টেট ও ন্যাশন বিল্ডিংয়ের প্রত্যাশাকে সামনে রেখেই জুলাই বিপ্লবের ঘটনা। কিন্তু আজ ৯ মাস অতিবাহিত না হতেই উল্টো দিকে আমরা ফিরে যাচ্ছি। কোনো কোনো মহল উল্টো ন্যারেটিভ তৈরির চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলে, কোনো কারণে যদি আমরা স্টেট ও ন্যাশন বিল্ডিংয়ের কাজটি না করতে পারি তাহলে এ ব্যর্থতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দায়ী করবে। সেহেতু আমাদেরকে দেশ ও জাতির স্বার্থে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কাজটি করে যেতে হবে।

‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থটি মুরশিদুল আলম চৌধুরী, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম ও বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন সম্পাদনা করেন।

ঋদ্ধ প্রকাশনের চেয়ারম্যান ও সাবেক সচিব নূরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও সমন্বয়ক এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কাইয়ুম, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি, আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন