হোম > রাজনীতি

বিএনপির আরো ৫ নেতার জন্য সুখবর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত পাঁচ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের সিদ্দিকী, হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ মো. সোহেল চেয়ারম্যান (এস এম আতাউল মোস্তফা সোহেল), চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছা. পারুল নাহারকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৩ জানুয়ারি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে বহিষ্কৃত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ, ঢাকায় বিক্ষোভ করবে ১১ দল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: বিরোধীদলীয় নেতা

ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

শেষ সময়ে লুটপাট বন্ধে ক্যালেন্ডার অনুযায়ী অর্থ বছর করা হোক

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

পুশইন ও সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন