হোম > রাজনীতি

বিএনপিকে দলীয় অবস্থান স্পষ্ট করার আহ্বান আপ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার

নিকাব নিয়ে বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুরের দেওয়া অবমাননাকর বক্তব্যের বিষয়ে বিএনপিকে অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছে আপ বাংলাদেশ। সংগঠনটির মুখপাত্র শাহরিন ইরা বলেন, বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। নতুবা এই বক্তব্যকেই দলীয় অবস্থান হিসেবে গণ্য করা হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আপ বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নিকাব নিয়ে বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহরিন ইরা বলেন, মোশাররফ হোসেন ঠাকুরের বক্তব্য শুধু তার ব্যক্তিগত বংশ পরিচয় নয়, এটি তার দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে। আওয়ামী রেজিমে যে ইসলামবিদ্বেষ চালানো হয়েছিল, তা এখনো বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র ও রাজনীতির মাঠ পর্যন্ত হিজাব-নিকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়।

হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষ সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, করপোরেট অফিস, রাস্তাঘাট কিংবা রাজনৈতিক অঙ্গন—যেখানেই হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষমূলক আচরণ করা হবে, সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বিক্ষোভ কর্মসূচিতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য দিলারা খানম বলেন, মোশাররফ হোসেন ঠাকুর ইসলামের শরীয়াহ বিধান ‘নিকাব’ নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। এটি শুধু নারীদের অপমান নয়, সরাসরি ইসলামের অবমাননা।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপি নেতা মোশাররফ হোসেন ঠাকুর বলেন, ‘ইয়াহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করত, তখন নেকাব পরত। হিজাব হলো মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেসই না’। এরপর তার এ বক্তব্যের প্রতিবাদ জানায় বিভিন্ন দল ও সংগঠন।

পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছে জামায়াত আমিরের লেখা চিঠি হস্তান্তর

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: ডা. শফিকুর রহমান

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

লং মার্চ করে নয়, জুলাই সনদের সমাধান হবে সংসদে: রিজভী

গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির

আমার দেশ-এর কপি ছিঁড়ে মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না: যুব জাগপা