হোম > রাজনীতি

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন

ইসিকে নাহিদ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়— এমন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনে যে রদবদল হতে দেখা যাচ্ছে, সেখানে এখনো রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শাপলা কলির নিবন্ধন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ইসলাম"আমরা প্রত্যাশা করি, (নির্বাচনে) কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে ইসি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ আছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে। গণভোট নিয়ে সঠিকভাবে প্রচারণা চালাতে হবে,"।

আসন্ন সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে বুধবার হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেটির প্রতিক্রিয়ায় এনসিপি'র আহ্বায়ক বলেন, "নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি"।

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

ক্ষমতার লেজুড়বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ