হোম > রাজনীতি

জনরায় উপেক্ষার পরিনতি কখনই ভালো হয় না: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিলো জনরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষি-জনরায় উপেক্ষা করার পরিনতি কখনই ভালো হয় না। সেজন্য সরকারকে বলবো, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না।

সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি সরকারের প্রতি এই আহবান জানান।

চরমোনাই পীর আরো বলেন, জুলাই সনদ বিএনপিসহ সকলে স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও গণভোটের বিপক্ষে কথা বলে নাই। বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে "হ্যা" এর পক্ষে প্রচারণা করেছেন। এখন সংসদে গণভোটকে "প্রতারণা" বলা বিএনপির রাজনৈতিক অসততা এবং শঠতা।

বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহবান করবো, রাজনীতিতে অসততা ও শঠতা করবেন না। বরং গণরায়কে সন্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্রের সবাই উপকৃত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তায় কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর করা হয়। দলের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এই চেক হস্তান্তর করেন নেতারা।

এমই

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন