হোম > রাজনীতি

এবার এনসিপি থেকেই বাদ পড়লেন মুনতাসির

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুনতাসির মাহমুদকে এবার দল থেকেই বাদ দেওয়া হয়েছে। তিনি ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক। এর আগে দলের পদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালকের চাকরি হারিয়েছিলেন তিনি।

আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে মুনতাসিরকে অব্যাহতি দেওয়া বিষয়ক একটি চিঠি প্রকাশ করা হয়েছে। এতে মুনতাসিরের উদ্দেশে বলা হয়, ‘গত ১২ অক্টোবর আপনাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা জানতে চাওয়া হয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দেন। ওই জবাব পর্যালোচনা করে আপনার প্রদত্ত ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং আগের ঘটনায় শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় আপনাকে সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্টে উপপরিচালক পদে চাকরি পেয়েছিলেন। অন্যদিকে, তথ্য উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলম রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রেড ক্রিসেন্টে মুনতাসির মাহমুদের চাকরিটি ছিল অস্থায়ী। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কয়েক দিন ধরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করছিলেন মুনতাসির।

এনসিপির পক্ষ থেকে নিষেধ করার পরও গত ১২ অক্টোবর লোকজন নিয়ে মুনতাসির সেখানে বিক্ষোভ করেন। ওই দিন রেড ক্রিসেন্টের বোর্ড সভায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। বোর্ড সভায় উপদেষ্টার ভাই মাহবুব আলমও ছিলেন। সভার পর রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বের হতে গেলে তাকে অবরুদ্ধ করেন মুনতাসির মাহমুদের অনুসারীরা।

তারপর সেদিনই মুনতাসিরকে কারণ দর্শানোর নোটিশ ও পদ থেকে অব্যাহতির চিঠি ফেসবুকে প্রকাশ করে এনসিপি। এরপরও উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে ফেসবুক পোস্টে বিভিন্ন অভিযোগ করছিলেন মুনতাসির। এরপর আজ তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।

গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে: খেলাফত মজলিস

রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ, এবি পার্টির উদ্বেগ

অপ্রতিমের খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তের

খুলনায় সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি