হোম > রাজনীতি

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় নগরভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন ভিপি নুর

ডিএনসিসির অভিযোগ

বিশেষ প্রতিনিধি

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ তুলেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

বুধবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তোলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ার জন্য কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মুঠোফোনে ফোন করে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই মর্মে তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন।

এই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তির সঙ্গে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে হোয়াটসঅ্যাপে ফোন ও মেসেজ পাঠানোর দুটি স্ক্রিনশট পাঠিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ। এতে দাবি করা হয়েছে, ১৮ মে দুপুর ১টা ৩৬ মিনিটে ফোন করে ১ মিনিট ৩৫ সেকেন্ড কথা বলেছেন নুরুল হক নূর। এর আগের দিন ১৭ মে দুপুর ১টা ১৬ মিনিটে ২১ সেকেন্ড ও ২টা ২৪ মিনিটে ২৪ সেকেন্ড কথা বলেছেন। এর আগে একদিন সন্ধ্যা ৭টা ২২ মিনিটে কল করে ওই কর্মকর্তার সঙ্গে ৫৭ সেকেন্ড কথা বলেছেন। গত ১৭ মে বিকেল ৩টা ৩৯ মিনিটে মেসেজে লিখেছেন, ‘1.1099513-Zone:10 14 core-22 May 2025, 2.1099514-zone:10 16 core-22 May 2025, 3.1104076-Zone:4 14 core-28 May 2025, 4.1104078-zone:4 11 core-28 May 2025 এখান থেকে ১টা দিতে বলেন, ধন্যবাদ।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা ডিএনসিসি প্রশাসক এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় নেতা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কয়েকশত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করেন। পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

ডিএনসিসির অভিযোগের বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি এবং মেসেজের কোনো উত্তর দেননি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন