হোম > রাজনীতি

যশোর-৫ আসনে ১২ দলীয় জোট ও জমিয়তের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার

যশোর-৫ (মনিরামপুর) আসনে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে হাফেজ রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার মনিরামপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার আয়োজিত এক কর্মী সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। তিনি সম্মেলনে বক্তব্য রাখেন এবং যশোর-৫ আসনে হাফেজ রশীদ বিন ওয়াক্কাসের প্রার্থীতা ঘোষণা করেন।

এ সময় গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আজ কেউ কেউ আগস্টের ৩/৪ তারিখ আন্দোলন করে সংসদে যেতে চায়। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আমাদের স্পষ্ট অবস্থান—বাংলাদেশে কোনো পিআর পদ্ধতির নির্বাচন হবে না। এ পদ্ধতির মাধ্যমে জাতীয় ঐক্য বা স্থিতিশীলতা নয়, বরং বিভাজন ও বিশৃঙ্খলা তৈরি হবে।

হাফেজ রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে এবং মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান কাসেমীর পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন জমিয়তের সহ-সভাপতি মুফতি রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান, জমিয়তের সহ-সভাপতি মাওলানা আহসান হাবীব, শিল্প বিষয়ক সম্পাদক হাজী ইমদাদুল্লাহ, কেন্দ্রীয় সদস্য মাওলানা মাহমুদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি হুসাইন আহমদ বিন ওয়াক্কাস, মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন