ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মহিলা ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭–২৮ সেশনের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন এ কমিটিতে মিসেস সালেহা মারজান সভানেত্রী এবং সৈয়দা বুশরা সিদ্দিকা সম্পাদিকা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ মারকাজ ভবন মিলনায়তনে এ সম্মেলন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা ও শপথ পাঠ করান দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। মানবশিশুর মানসিক বিকাশ ও ভবিষ্যৎ চরিত্র গঠন পুরোপুরি নারীর ওপরেই নির্ভর করে। ফলে সমাজ ও রাষ্ট্রে নারীর মূল্যায়ন সেভাবেই হওয়া উচিত। আমাদের হাজার বছরের ইতিহাস ও ইসলামী ঐতিহ্যের আলোকেই নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
পশ্চিমা নারী দর্শনের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে তথাকথিত পশ্চিমা ভাবধারায় নারীর অধিকার ও মর্যাদা নির্ধারণ করতে গিয়ে নারীকে ইতিহাসের অন্যতম নিরাপত্তাহীন ও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা ইউনিটকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৭–২৮ সেশনের জন্য ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির নেতৃত্ব তালিকা:
• সভানেত্রী: মিসেস সালেহা মারজান
• সহ-সভানেত্রী: মুফতী আফরোজা জান্নাত, মিসেস রাজিয়া বেগম ও মিসেস জান্নাতুল ফেরদৌস
• সম্পাদিকা: সৈয়দা বুশরা সিদ্দিকা
• সহ-সম্পাদিকা: মিসেস তাহেরা
• সাংগঠনিক সম্পাদিকা: মিসেস সালমা আক্তার
• ছাত্রী সংগঠন পরিচালিকা: সোনিয়া আক্তার
• ছাত্রী সংগঠন পরিচালিকা (বিশ্ববিদ্যালয়): মোসাম্মাৎ জুয়েনা আক্তার
• ছাত্রী সংগঠন পরিচালিকা (কওমি মাদরাসা): হালিমাতুস সাদীয়া
• ছাত্রী সংগঠন পরিচালিকা (আলিয়া মাদরাসা): হুমায়রা শরীফ
• ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা: মিসেস আছমা বেগম
• প্রশিক্ষণ সম্পাদিকা: সুমাইয়া আক্তার ফেরদৌসী
• দপ্তর সম্পাদিকা: আছিয়া ঝুমা
• অর্থ সম্পাদিকা: খাদিজাতুল কুবরা
• প্রচার ও দাওয়াহ সম্পাদিকা: মোসাম্মাৎ তাহেরা বেগম ও সানজিদা আক্তার
• নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদিকা: মনিকা আক্তার
• সহ-দপ্তর সম্পাদিকা: ফারজাহান আক্তার
• সহ-অর্থ সম্পাদিকা: তাসলীম সিদ্দিকা
• সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদিকা: ফাতেমা রহমান
• সদস্য: জুলেখা ইসলাম ও আবিদা সুলতানা ফৌজিয়া