হোম > রাজনীতি

জামায়াতের মঙ্গলবারের কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মঙ্গলবারের গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দলটির আমির ডা. শফিকুর রহমানের বৈঠকের পর কর্মসূচি স্থগিত করার ঘোষণা আসে।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত কর্মসূচি স্থগিত: এদিকে ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াত ঘোষিত গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের প্রেক্ষিতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত। এসময় মুক্তি না দিলে কর্মসূচি আরো তীব্র করার ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

পরে ২০ ফেব্রয়ারি নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এটিএম আজহারের মুক্তির দাবিতে ২৫ তারিখে আদালতে গিয়ে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মাঝে বেশ উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। তারাও আমিরের সঙ্গে কারাবরণের ঘোষণা দেন। এক পর্যায়ে ২৫ তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের (যমুনা) সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা দেয় দলটি। এটি বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতিও নেয় জামায়াত। তবে একদিন আগেই তা স্থগিত ঘোষণা আসে দলটির পক্ষ থেকে।

এদিকে মঙ্গলবার আদালতে এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এতে তার মুক্তির আশা করছেন নেতাকর্মীরা।#

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান