হোম > রাজনীতি

১৪ বছর পর রংপুরে নিজ এলাকায় যাচ্ছেন এটিএম আজহার

রকীবুল হক

ফাইল ছবি

দীর্ঘ প্রায় ১৪ বছর পর রংপুরে নিজ এলাকায় যাচ্ছেন সদ্য কারামুক্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

দুই দিনের সফরে বৃহস্পতিবার সকালে তিনি বিমান যোগে সৈয়দপুর হয়ে রংপুরে যাবেন। এদিন রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত দুটি শুকরিয়া সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন।

পর্যায়ক্রমে রংপুর অঞ্চলের জামায়াতের জেলা আমিরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পিতা-মাতার কবর জিয়ারত, জেলা ও মহানগর দায়িত্বশীলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ নানা কর্মসূচি শেষে শুক্রবার ঢাকার ফেরার কথা রয়েছে তার।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ রংপুর এলাকায় এসেছিলেন এটিএম আজহারুল ইসলাম। প্রথম দফায় গ্রেপ্তারের প্রায় এক বছর পর ২০১২ সালের ১৬ আগস্ট সব মামলায় জামিনে মুক্তি পান তিনি। তবে পুলিশি নজরদারির এক পর্যায়ে মাত্র ৫ দিন পর ২০১২ সালের ২২ অগাস্ট বিনা অপরাধে ফের গ্র্রেপ্তার হন তিনি। পরে মানবতাবিরোধী অপরাধের সাজানো ও বানোয়াট মামলায় মৃত্যুদণ্ড দিয়ে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ রাখে পতিত স্বৈরাচার আওয়ামী সরকার।

গত ২৭ মে তিনি হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে পরদিন কারামুক্ত হন। তাৎক্ষণিকভাবে ঢাকার শাহবাগে তাকে সংবর্ধনা দেয়া হয়। পরে আজিমপুরে স্ত্রীর কবর জিয়ারত এবং মগবাজার ও পুরানা পল্টনে দলীয় কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর আর তাকে প্রকাশ্য কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তার মুক্তি উপলক্ষে আগামী ২১ জুন ঢাকায় বড় একটি গণ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এর আগে দীর্ঘদিন পর নিজ এলাকায় এটিএম আজহারুল ইসলামের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

রংপুর জেলা জামায়াতের পক্ষ থেকে গৃহীত এটিএম আজহারের সফর সূচিতে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ঢাকা বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা করবেন। সৈয়দপুর পৌঁছে তিনি রংপুরসহ বিভিন্ন জেলা আমিরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সড়ক পথে তারাগঞ্জ পৌঁছে তিনি সেখানে সকাল সোয়া ৯ টায় তারাগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত এক শুকরিয়া সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেনে।

বিকালে বদরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত একইধরণের আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। সেখান থেকে লোহানীপাড়ায় নিজ বাড়ির পাশে পিতা-মাতার কবর জিয়ারত ও স্থানীয় লোকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় বরদগঞ্জে সুধীজনদের সঙ্গে সাক্ষাৎ ও রাত্রিযাপন করবেন।

পরদিন শুক্রবার সকালে রংপুর মহানগরীতে বড় ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে জেলা ও মহানগরী জামায়াত অফিসে দায়িত্বশীলদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সেখান থেকে সড়ক পথে সৈয়দপুর হয়ে ফের বিমানযোগে ঢাকায় ফিরবেন আজহারুল ইসলাম। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তাই এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন নেতাকর্মীরা। এই সফরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন