হোম > রাজনীতি

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের অবহেলার অভিযোগ ছাত্রদলের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের মাস উদ্‌যাপনে চিরাচরিত আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন না থাকায় প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনটি বলছে, মুক্তিযুদ্ধের গৌরবগাথায় ভরপুর ডিসেম্বরের প্রথম দিন থেকেই প্রশাসনের এমন নিষ্ক্রিয় অবস্থান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাসকে অসম্মানিত করছে, যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

বুধবার সন্ধ্যায় দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত ঢাবি ছাত্রদলের লিখিত বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের তীর্থস্থান হিসেবে বিজয়ের মাসে প্রাতিষ্ঠানিকভাবে বিশেষ আয়োজন করার ঐতিহ্য বহুদিনের। কিন্তু এবার কলাভবন, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে কোনো আলোকসজ্জা বা আনুষ্ঠানিকতা দেখা না যাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ‘দৃষ্টিকটু’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।

এছাড়া ছাত্রদল ডাকসুর বিতর্কিত প্রতিনিধিদের প্রশ্নবিদ্ধ আচরণ ও মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায়।

সংগঠনটির দাবি, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিবৃতি প্রচার করেছেন তা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শামিল, যা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও অবমাননা করেছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা