হোম > রাজনীতি

কচ্ছপ গতিতে চলছে সরকারের নির্বাচনি কার্যক্রম: লেবার পার্টি

স্টাফ রিপোর্টার

আগামী নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম কচ্ছপ গতিতে চলছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা লায়ন মো. ফারুক রহমান।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনি কার্যক্রম চলছে কচ্ছপ গতিতে। এভাবে চলতে থাকলে আমাদের গভীর সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি নির্বাচন-সংশ্লিষ্ট কার্যক্রমে গতি বাড়িয়ে দ্রুত শিডিউল ঘোষণার আহ্বান জানান।

লায়ন ফারুক ’২৪-এর গণঅভ্যুত্থানকে গুরুত্বপূর্ণ অধ্যায় আখ্যা দিয়ে বলেন, জাতি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের বীর শহীদদেরও ভুলবে না। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় দেশের মানুষ সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষায় গণআন্দোলনে বারবার অকাতরে জীবন দিয়েছেন। কিন্তু এরপরও সাম্য-ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকেছে। বারবার দেশের কাঁধে চেপে বসেছে ফ্যাসিবাদ আর অপশাসনের ভূত।

এই ধারার অবসান চেয়ে তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে বাংলাদেশের মানুষ এখন মুক্ত। সেই গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য আমাদের এখনই উদ্যোগী হতে হবে। ফ্যাসিবাদমুক্ত পরিবেশের সুযোগ কাজে লাগাতে হবে। আরও একবার ভুল করা চলবে না।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস