হোম > রাজনীতি

মব সৃষ্টিকারীদের প্রতি সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা, প্রশ্ন তারেক রহমানের

আতিকুর রহমান নগরী

যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না, তাদের প্রতি সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কিনা প্রশ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

শনিবার বিকেলে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, অন্যায়কারী যেই হোক না কেনো বিএনপি তাকে সমর্থন করে না। ষড়যন্ত্র শেষ হয়নি। বরং তা আরো জোরেশোরে শুরু হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার বলেছি, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এর পরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না, তা সরকারের কাছেই প্রশ্ন। যুবদলের একজন কর্মীকে রগ কেটে হত্যা করা হয়েছে, কিন্তু এ নিয়ে কেউ কথা বলছে না। অথচ বিএনপি এ নিয়ে কথা বললে, বলা হয় আমরা লাশের রাজনীতি করছি।

তারেক রহমান আরো বলেন, তিন মাস আগে বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এখন সেই সনদের বাস্তবায়ন সরকারের ওপর নির্ভর করছে।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস