হোম > রাজনীতি

নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে: আমির খসরু

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশনে জমা সকল দলের প্রস্তাবগুলো ১৫ থেকে ২০ দিন বা এক মাসে শেষ করে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে।

বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ–সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে কারণ এখানে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐকমত্য হবে তা সংস্কার হবে। এটা খুব সহজ ব্যাপার। আমরা প্রত্যেকেই প্রস্তাবগুলো জমা দিয়েছি। সেখানে যা ঐকমত্য হবে সেটা আমরা ১৫ থেকে ২০ দিন কিংবা এক মাসে করে ফেলতে পারি। তারপরে যে সনদের কথা বলা হয়েছে তাতে যদি ঐকমত্য হয় সেটা সই করা সময়ের ব্যাপার না। তখন নির্বাচনের রোডম্যাপ না দেয়ার কোনো কারণ থাকতে পারে না।

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, সেখানে অর্থনীতি ও ট্যারিফের বিষয়টা আসছে। আমরা বলেছি, সবাই মিলে ট্যারিফ কিভাবে প্রত্যাহার করা যায়। ট্যারিফ একটা সহনীয় সীমার মধ্যে না আনলে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে দেশে ও দেশের বাইরে যে সিদ্ধান্তগুলো স্থগিত আছে, যারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটা নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্তগুলো সহজে আসবে, জনগণের সমর্থনে থাকা সরকারের সিদ্ধান্ত নিতে যত সহজ হয় এটা ত বিনিয়োগকারীদের জন্য সংক্ষিপ্ত কিছু না। এটা দীর্ঘ, মধ্য ও সংক্ষিপ্ত মেয়াদী। স্বভাবতই সবাই অপেক্ষা করছে নির্বাচিত সরকারের পলিসি কি হবে।

বিএনপির অর্থনীতি পলিসি কি হবে সেটা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, বিগত দিনে যত সংস্কার হয়েছে বিএনপির সময়ে হয়েছে। অর্থনীতির সংস্কার বিএনপির সময়ে হয়েছে, রাজনৈতিক সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা সব সংস্কার বিএনপির সময়ে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা আমাদের সংস্কারের কারণে আসছে। আগামী দিনে আমরা ও বড় ধরণের অর্থনৈতিক সংস্কারে যাবো।

এমএস

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হওয়া নিয়ে প্রশ্ন আখতারের

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি: নাহিদ ইসলাম

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই ফয়সালা হবে

জাপান সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

৫ মে স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্র জমিয়তের

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স লুটে বড় কথা বলে দুর্নীতিবাজরা: হান্নান মাসুদ

লুটেরাদের হাতে ব্যাংক দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা: আখতার