হোম > রাজনীতি

ঢাকা বিভাগের ৫৬ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার

ঢাকা বিভাগের ৫৬টি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শনিবার পল্টনে মজলিস মিলনায়তনে আয়োজিত সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নাম ঘোষণা করা হয়।

এ সময় সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহীতার ভয়ে ভীত জনগণের কোন নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয় সেবাপরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলী। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।

সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।

সভায় ঢাকা বিভাগের সংসদীয় আসন সমূহের সম্ভাব্য প্রার্থীগণ স্ব স্ব এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্ট পেশ করেন।

ব্যাংকিং খাত সংকটাপন্ন অবস্থায় রয়েছে: সংসদে এমপি মিলন

তেজগাঁওয়ে দুই সড়ক উদ্বোধন করলেন এমপি মিলন

ইতালিতে একই পরিবারের তিন প্রবাসী হত্যাকাণ্ডে জামায়াতের শোক

ইসলামী আন্দোলনের পুনর্গঠিত কমিটিতে স্থান পেলেন যারা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাকগলানো মেনে নেওয়া হবে না

প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়, গরিব মারার বাজেট

সমাবেশে আল্লামা সাঈদীকে নিয়ে যা বললেন মামুনুল হক

গণভোটের রায় বিএনপি কেন মানছে না, যা বললেন গোলাম পরওয়ার

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান