হোম > রাজনীতি

নুরের ওপর হামলার বিচার না হলে বিচারবিভাগের প্রতি আস্থা থাকবে না

স্টাফ রিপোর্টার

নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনার বিচার না হলে বিচারবিভাগের প্রতি জনগণের আস্থা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সোমবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়

বৈঠকে ৪ জনের বক্তব্য আলাদাভাবে গ্রহণ করেন তদন্ত কমিশন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আবদুজ জাহের, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট তদন্ত কমিশনের নিকট আলাদাভাবে বক্তব্য রাখেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খাঁন বলেন, তারা তদন্ত কমিশনকে হামলার ঘটনার বিস্তারিত জানিয়েছেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করেছেন।

তিনি বলেন, “আমরা বলেছি, শেখ হাসিনার আমলে আমরা মার খেয়েছি, আমরা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন সফল করার মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি এবং ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি।”

রাশেদ খাঁন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হয়েও নুরুল হক নুরসহ আমাদের নেতাকর্মীদের মার খাওয়া সরকারের জন্য লজ্জাজনক।

তিনি তদন্ত কমিশনকে উদ্দেশ্য করে বলেন, “এই ঘটনার বিচার না হলে বিচার বিভাগের উপর মানুষের আস্থা তৈরি হবে না। আমরা আপনাদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। ঘটনার সাথে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।”

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা