হোম > রাজনীতি

ওয়াজ মাহফিলে বিধি-নিষেধ আরোপ করে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে ইসি

ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ওয়াজ-মাহফিলের ওপর বিধি-নিষেধ আরোপ করে নির্বাচন কমিশন ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছেন, ওয়াজ-মাহফিল বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। শীতে দেশের প্রায় প্রতিটি গ্রামেই ওয়াজের আয়োজন করা হয়। অনেক আয়োজনের ধারাবাহিক ঐতিহ্য আছে।

নির্বাচনের কারণে ধর্মীয় এসব আয়োজনের ওপরে বিধি-নিষেধ আরোপ করলে স্পষ্টত তা মানুষের ধর্মীয় স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে যা এই সরকার ও নির্বাচন কমিশনের ব্যাপারে নেতিবাচক মনোভাব সৃষ্টি করবে। কারণ বিগত ফ্যাসিস্ট আমলে মানুষ মনখুলে ধর্মচর্চা করতে পারে নাই। ফ্যাসিবাদের পতনের পরেও ধর্ম প্রচারে বিধি-নিষেধ আরোপ জনমন প্রত্যাশা করে না।

মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, অধিকাংশ ওয়ায়েজ অরাজনৈতিক চরিত্রের। তাদের ওয়াজের শতভাগ রাজনীতিমুক্ত ধর্মীয় আলোচনা। যেসকল সন্মানিত বক্তা রাজনৈতিক পরিচয় ধারণ করেন তারাও দাওয়াতি মেজাজের কারণে ওয়াজের মধ্যে রাজনৈতিক আলাপ আনেন না। তারপরেও নির্বাচনকে সামনে রেখে ওয়াজের ওপরে বিধি-নিষেধ আরোপ করা কোন যৌক্তিক সিদ্ধান্ত না।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, তবে দুর্নীতি, সুদ, ঘুষ, নিপিড়ন, নির্যাতনের বিরুদ্ধে ধর্মীয় বক্তাগণ মানুষকে সচেতন করেন। এগুলোকেও যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরা হয় তাহলে নির্বাচন কমিশনের বিবেক-বিবেচনা নিয়ে প্রশ্ন দেখা দেবে। তাই আমরা আশা করবো, নির্বাচন কমিশন এই বিধি-নিষেধ তুলে নেবেন।

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ