হোম > রাজনীতি

দমনমূলক রাষ্ট্রকাঠামো বদল করতে হবে: আ স ম রব

স্টাফ রিপোর্টার

স্বাধীনতার পতাকা উত্তোলক, ঢাকসু'র সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দমনমূলক কাঠামোটিকে বদল করার জন্য অংশীদারিত্বমূলক রাজনৈতিকব্যবস্থা নিশ্চিত করতে হবে। বুধবার কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঢাকাস্থ সংগঠকদের এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রক্ষমতায় বিকশিত সমাজশক্তির, রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক অধিকার প্রদান করলে জাতীয় রাজনীতিতে যে-সৃজনশীল শক্তির উত্থান ঘটবে, তাতে ফ্যাসিবাদ আর ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে না।

উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন— বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় নতুন রাষ্ট্রশক্তির উত্থান অর্থাৎ রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব দিলেই ঔপনিবেশিক শাসনব্যবস্থা অবলুপ্তির প্রক্রিয়া শুরু হবে। জেএসডির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে— বাংলাদেশে বিকশিত সমাজ শক্তিগুলোকে ক্ষমতার অংশীদার করা। ভবিষ্যতে এই শক্তিই রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ কর্তা হবে।

সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া,অ্যাডভোকেট কে এম জাবির,মোহাম্মদ তৌহিদ হোসেন,কামাল উদ্দিন পাটোয়ারী,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,অ্যাডভোকেট ফাতেমা হেনা, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, মোশাররফ হোসেন মন্টু,আবদুল মান্নান মুন্সি, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, সুমন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি