হোম > রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ (শুক্রবার) রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে রওনা হবেন।

হাসপাতালের সূত্র নিশ্চিত করেছে যে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

জানা গেছে, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর তার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করে আসছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় তার ফেরার খবরে নেতাকর্মী ও সমর্থকরা খোঁজখবর নিচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, রাত সাড়ে দশটায় তিনি হাসপাতাল থেকে রওনা হয়ে বাসায় পৌঁছানোর পর সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পরবর্তী চিকিৎসা চলবে।

দীর্ঘদিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন তার পরিবার ও দল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বাসভবনের পথে রওনা হবেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা