হোম > রাজনীতি

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, সাভার

উন্নত চিকিৎসায় লন্ডনে যাবার আগে বিমানবন্দরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সনের দেশ ছাড়ার পর সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, যাওয়ার সময় তিনি আবারও বলেছেন, আপনি সকলকে বলবেন, তারা যেনো আমার জন্য দোয়া করেন। আর আমিও আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছি, আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে ভাল রাখেন, তাদের কল্যাণ করেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ৬ বছর আটক করে রাখা হয়েছে। এই আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তারপর অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরেই আমরা বার বার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা অনুরোধ করেছিলাম তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগ করে দেয়া হউক। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোন কথাতেই কর্ণপাত করেননি।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পরে আজকে খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে। তিনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি সুচিকিৎসা করে দেশের মানুষের কাছে ফিরে আসবেন।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি