হোম > রাজনীতি

অধিকার হারাদের পক্ষে ভূমিকা রাখে ছাত্রশিবির: নূরুল ইসলাম বুলবুল

স্পোর্টস রিপোর্টার

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রশিবির অধিকার হারা মানুষের জন্য নতুন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে।

সোমবার ঢাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব শাখার নির্বাচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। এটাই জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিল। স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী করতে দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং ছাত্র-জনতার চাওয়া এক হয়ে গেছে। জনগণ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম,ড. খলিলুর রহমান আল মাদানী, ইকবাল হোসেন, ছাত্রশিবিরের সাবেক নেতা শরীফ হোসাইন, আব্দুল কাইয়ুম মুরাদ, আলাউদ্দিন আবির, প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ, অভিভাবকসহ সর্বমহলের ছাত্রশিবিরের পাশে এসে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মের সাথে একাত্ম হয়ে দেশ ও জাতির প্রয়োজনে সুদৃঢ় ঐক্য বলবৎ রাখতে হবে। দুনিয়ার কোনো শক্তির কাছে ছাত্রশিবির মাথা নত করে না। ছাত্রশিবিরকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন হেলাল উদ্দিন রুবেল এবং সেক্রেটারি দেলোয়ার হোসেন। মহানগর পূর্বে সভাপতি মোজাফফর হোসেন এবং সেক্রেটারি আসিফ আবদুল্লাহ।

এমএস

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি