হোম > রাজনীতি

বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিশনে নেমেছে : জামাল কামাল মোল্লা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা জামাল কামাল নুরুদ্দিন মোল্লা বলেছেন, বিএনপির বিরুদ্ধে বিষোদগার করতে কয়েকটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে মিশন নিয়ে নেমেছে। তারা আগামী নির্বাচনে জয়ী হতে অন্ধকার পথ বেছে নিয়েছে।

শুক্রবার রাজধানীর গুলশানে বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা ঘটানোর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামাল কামাল মোল্লা বলেন, দেশে যেকোন অপরাধ সংগঠিত হলেই জামায়াত বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা করছে। অথচ, এ দলটি দৃশ্যমান অনেক প্রতিষ্ঠান দখলে নিয়েছে তার কোনো তদন্তও হয় না, আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্চুপ।

তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ পতিত আওয়ামী স্বৈরশাসকের কারা জীবন বাজি রেখে রাজপথে ছিলো? আর কারা জীবনের ভয়ে রাজপথে নামেননি? আর কোন দল একদিনের জন্য সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি? জাতি সব জানে। আজকে তারাই নিজেদের বড় মুক্তিযোদ্ধা দাবি করছেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুলশান ১ নং মোড় থেকে শুরু হয়ে গুলশান ২ ঘুরে বনানী বাজারে গিয়ে শেষ হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন