হোম > রাজনীতি

আওয়ামী লীগের প্রতিবিপ্লবের ক্ষমতা নেই: মাহবুব উদ্দিন খোকন

স্পোর্টস রিপোর্টার

বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনটিই নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু সেটি সফল হয়নি।

শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা নেই। ষড়যন্ত্র প্রতিরোধে সরকার কাজ করছে। আমরা সরকারের সফলতা কামনা করি। তবে যত তাড়াতাড়ি নির্বাচিত ও জনপ্রতিনিধির সরকার হবে তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে।

খোকন বলেন, আমরা ভারতকে অনুরোধ করবো, আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখুন। কোন রাজনৈতিক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখবেন না। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এটি মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে সবসময় শ্রদ্ধা জানাতে হবে। আমরাও ভারতের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানাই। সেজন্য ভারতকে বলব আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখুন।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেও শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা ফুল দিতে আসেনি। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা কেন আসেনি তারাই জানে। আওয়ামী লীগকে তো দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি। তাদেরকে কার্যক্রম বন্ধ করা হয়নি এবং আওয়ামী লীগের কোন নেতাকর্মীকেও বলা হয়নি আপনি পালিয়ে যান। আসলে বাংলাদেশ থেকে তারা ১৫ বছর গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে কাজ করেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। যার কারণে গণঅভ্যুত্থানের পর ভীত হয়ে তাদের দলীয় প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা তো নেতা ও মন্ত্রী ছিল। তারা যদি সৎ হয় তাহলে এই পরিস্থিতির সম্মুখীন হতে পারতো। কিন্তু তারা এটি না করে বেআইনিভাবে ভারত পালিয়ে গিয়েছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি