হোম > রাজনীতি

নুরের ওপর হামলায় সম্মিলিত ছাত্র ঐক্যের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল সম্মিলিত ছাত্র ঐক্য। নুরের ওপর হামলা '২৪ এর অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। অনতিবিলম্বে হামলার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

শনিবার প্যানেলের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জান্নাতি বুলবুল এবং মাহমুদুল হাসান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিবৃতিতে বলা হয়, হামলার ফুটেজ রয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং সাদা পোশাকে কারা হামলা করেছে, ১২ ঘণ্টার মধ্যে তা চিহ্নিত করা সম্ভব। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে সরকারের তৎপরতা দৃশ্যমান নয়। বরং হামলায় জড়িতদের অপরাধ আড়াল করার চেষ্টা চলছে। সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কর্মকর্তাদের বক্তব্যে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। নরের ওপর হামলা সেই চক্রান্তের অংশ কিনা তা খুঁজে বের করা দরকার। প্রধান উপদেষ্টা কয়েকদিন আগেই বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল। তাহলে কারা নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তা খুঁজে বের করা সরকারের প্রথম কাজ।

জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোকে নিজেদের মধ্যে বিভাজন না বাড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, নিজেদের ঐক্যবদ্ধ রাখতে না পারলে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে।

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান