হোম > রাজনীতি

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

অসুস্থতাজনিত কারণে রাজধানীর ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার মাদানি এভিনিউ-এর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

দুপুরে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামীকাল আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার একটি অস্ত্রোপচার (অপারেশন) করার কথা রয়েছে।

বিএনপি নেতা নজরুল ইসলাম খানের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন—দলের পক্ষ থেকে সেই প্রার্থনা জানানো হয়েছে।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক