হোম > রাজনীতি

বিপ্লব করতে চাইলে শক্তিশালী হতে হবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

যারা বিপ্লব করতে চায়, সমাজকে বদলাতে চায় এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চায় তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত 'কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে' শীর্ষক শোকসভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে যে হতাশা এসেছে এই হতাশার কারণ সংগঠনের অভাব। আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে।

একটা কথা এখানে খুব জোরেসোরে এসেছে, তা হলো ' সংগঠন, সংগঠন এবং সংগঠন'। আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হয় -বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে। আর বিপ্লবী সংগঠন না থাকলেতো বিপ্লবই হয় না।

এছাড়া তিনি বলেন, কেউ যদি শক্তিশালী ও মজবুত সংগঠন তৈরী করতে চায় তবে তাদেরকে অবশ্যই একেবারে বদরুদ্দীন উমরের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই বিপ্লব সফল করা সম্ভব হবে।

শোকসভার শুরুতে লেখক ও সংগঠক বদরুদ্দীন উমর'র বিভিন্ন সময়ের সাক্ষাৎকার ও গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ ব্যবহার করে স্বল্প সময়ের ভিডিও স্টোরি প্রদর্শন করা হয়। শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় লেখক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দীন উমরকে।

শোকসভায় এছাড়াও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বদরুদ্দীন উমরের দ্বিতীয় কন্যা সারা আকতার বানু, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক আনু মোহাম্মদ, নাগরিক ঐক্য'র সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল