হোম > রাজনীতি

দেশের স্বার্থবিরোধী চুক্তি দেশপ্রেমিক জনতা মানবে না: জমিয়ত সভাপতি

বিশেষ প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, উলামায়ে দেওবন্দ ও তৎকালীন জমিয়ত নেতাদের ত্যাগের বিনিময়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার আলেম শহীদ হয়েছেন। তারা যদি সে দিন জীবন বাজি রেখে ভূমিকা না রাখতেন তাহলে আজও পর্যন্ত হয়তো আমরা গোলামীর জিঞ্জিরেই আবদ্ধ থাকতাম। আমরা এই গৌররবময় ইতিহাসের আলোকেই পথ চলতে বদ্ধপরিকর।

তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা রাখতে আমরা প্রস্তুত নই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশবিরোধী কোনো চুক্তি দেশপ্রেমিক জনতা ও আলেম সমাজ কখনোই মেনে নিবে না। অবিলম্বে সরকারকে মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জয়পুরহাট জেলার উদ্যোগে জেলার পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট জেলা জমিয়তের সভাপতি মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা রুহুল আমিন ও মাওলানা যুবায়ের মাহমুদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামের স্বার্থে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। তাদের দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জমিয়ত নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন