হোম > রাজনীতি

ইসলামী যুব আন্দোলন নেতার ওপর সন্ত্রাসীদের হামলার নিন্দা

চাঁদাবাজির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

জুরাইন সেতু মার্কেটের সামনে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি পরিচয়ধারী এক দল বখাটে সন্ত্রাসী। এ সময় চাঁদা না দেয়ায় রিক্সাওয়ালার ওপর চড়াও হয় বখাটেরা। তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, চব্বিশের আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারাদেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেয়ার চেষ্টায় লিপ্ত। এদেরকে এখনই রুখে দতে হবে। নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে। প্রশাসনকে এ ঘটনা তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মাওলানা মাদানী বলেন, মঙ্গলবারের ঘটনাকে সাধারণভাবে দেখছি না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একটা ধারাবাহিক অংশ। এদেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেব ইনশাআল্লাহ।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা