হোম > রাজনীতি

জামায়াত আমিরকে দেখতে বাসায় বিভিন্ন ইসলামী দলের নেতারা

স্টাফ রিপোর্টার

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রোববার সন্ধ্যায় তার বসুন্ধরার বাসায় যান বিভিন্ন ইসলামী দলের নেতারা।

তাদের মধ্যে ছিলেন- ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমির, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির আমির মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মুফতি আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, নায়েবে আমির আলহাজ রফিকুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুফতি নিয়ামত উল্লাহ ও সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ।

জামায়াত আমিরকে দেখতে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরী উত্তরের ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মিম আতিকুল্লাহ, দক্ষিণের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা শাহিন হোসেন চাঁদপুরী, ফেইস দ্যা পিপুলের স্বত্বাধিকারী সাইফুল সাগর প্রমুখ।

এ সময় তারা জামায়াত আমিরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু আরোগ্যের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। ভালোবাসার টানে তাকে দেখতে আসায় জামায়াত আমির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার সোহরাওয়ার্দীর সমাবেশে অসুস্থ হয়ে পড়েছিলেন জামায়াত আমির। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে বাসায় যান তিনি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন