হোম > রাজনীতি

খণ্ড খণ্ড দলে ৩০০ ফিটে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ফলে দলটি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী ঢাকার প্রবেশপথ চিটাগাং রোডে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

যারা ঢাকায় প্রবেশ করছেন তারা খণ্ড খণ্ড দল হয়ে সারুলিয়া রোড হয়ে ৩০০ ফিটের দিকে যাচ্ছেন। সবার একটায় উদ্দেশ্য তাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখা।

এখানে কথা হয় নোয়াখালী থেকে আসা কিছু বিএনপির কর্মীদের সঙ্গে। গতকাল রাতেই নোয়াখালীর বেগমগঞ্জ থেকে প্রায় ১০০ জন ঢাকায় এসেছেন। আজ সকালেও আরো শত শত নেতাকর্মী ঢুকছেন বলে জানান তারা।

এছাড়াও চট্টগ্রাম থেকে বিএনপির অনেক কর্মী চিটাগাং রোডে এসে নামে। তাদের সঙ্গে কথা হলে আমার দেশকে জানায়, মোট ৬৫ জন আসছে এখন চারিদিকে জ্যাম যার কারণে খণ্ড খণ্ড হয়ে অটো রিকশাতে করে ৩০০ ফিটের দিকে যাচ্ছেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা