হোম > রাজনীতি

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান

স্টাফ রিপোর্টার

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ নারী সমাজের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক – নূরুন্নিসা সিদ্দিকা, সেক্রেটারি মহিলা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার প্রধান উপদেষ্টার কাছে দেয়া নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিলা বিভাগ।

সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা এক বিবৃতিতে বলেন, ৯০% মুসলিমের এদেশে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে তার সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে যা সামাজিক মূল্যবোধে চরমভাবে আঘাত করা হয়েছে। অপরদিকে এই প্রতিবেদন কুরআন ও হাদীসের সুস্পষ্ট লঙ্ঘন।

এই প্রতিবেদনে নারীর জন্য সবচেয়ে অবমাননাকর বিষয় হলো, যৌনকর্মকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দিতে বলা, একই সাথে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে,তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার জন্য সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ সকল ধর্মের মতামত ও মূল্যবোধকে উপেক্ষা করা হয়েছে- যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন।

ইসলাম সম-অধিকার নয়, ন্যায্য অধিকারের ঘোষণা দেয়। এই চেতনাই সর্বস্তরের মুসলমানরা ধারণ করে।

আল্লাহর আইন কেউ ব্যক্তিগতভাবে না মানতে পারে। কিন্তু তার কোন অধিকার নেই এই আইনে হাত দেওয়ার। বাংলাদেশের ৯ কোটি নারী এই কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে।

আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছি।

একই সাথে জানাচ্ছি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থায় এই কমিশনে যাদেরকে সদস্য করা হয়েছে তারা সমাজের সকল শ্রেণীর নারীদের প্রতিনিধিত্ব করে না। বিশেষ করে এই কমিশনে প্রকৃত ইসলামের জ্ঞান সম্পন্ন কোন নারী প্রতিনিধি আমরা দেখতে পাই না।

সুতরাং নারী কমিশনের প্রতিবেদনকে পুনঃবিবেচনা করার আহ্বান জানাচ্ছি। সেইসাথে ইসলামের পূর্ণ জ্ঞান সম্পন্ন নারীদের এই কমিশনে অন্তর্ভুক্ত করে প্রতিবেদনটি পুনঃবিবেচনা এবং পুনঃলিখনের আহ্বান জানাচ্ছি।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন