হোম > রাজনীতি

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

কূটনৈতিক রিপোর্টার

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার পাকিস্তান হাই-কমিশনে এ বৈঠক হয়। পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশনে এনসিপির এ নেতাকে স্বাগত জানান ইমরান হায়দার। এসময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির আন্তর্জাতিক সেলের সহসম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য এস.এম. সুজা উদ্দিন উপস্থিত ছিলেন।

বৈঠককালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই বৈঠক সম্পর্কে এনসিপির একজন নেতা আমার দেশকে বলেন, আমরা পাকিস্তানি হাইকমিশনারের সাথে পরবর্তী নির্বাচন, সংস্কার সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি। পাকিস্তানি হাইকমিশনার সংস্কার ও নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান জানতে চান। আমরা ব্যাখ্যা করেছি কেন আমরা সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব না । আমরা মনে করি নির্বাচনের আগেই সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা উচিত।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক