হোম > রাজনীতি

এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) এর সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। সোমবার রাজধানীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় এনসিপির পক্ষ থেকে ‘আগে মৌলিক সংস্কার, পরে নির্বাচন’, এই অবস্থানটি তুলে ধরা হয়। দলটির প্রতিনিধিরা নির্বাচনী সংস্কারের মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার গুরুত্বের কথা তুলে ধরেন। বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় নাগরিকদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর উপায়, বিশেষত তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার বিষয়ে।

আনফ্রেল তাদের চলমান কার্যক্রম তুলে ধরে জানায়, বাংলাদেশে তারা বিভিন্ন স্টেকহোল্ডারদের চিহ্নিত করার পাশাপাশি সুশীল সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং নির্বাচনী স্বচ্ছতা জোরদার করার লক্ষ্যে স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজনীয়তা যাচাই কার্যক্রম পরিচালনা করছে।

এনসিপির পক্ষে সভায় অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মাহবুব আলম।

আনফ্রেলের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেরাথনা, প্রোগ্রাম কনসালটেন্ট মে বুথয় এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব

২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক

ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে

হাদি হত্যার নেপথ্যের চক্র উন্মোচনের দাবি ইনকিলাব মঞ্চের

ঢাকায় জামায়াতের এমপি কর্নেল বাতেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আল-আরাফাহ ব্যাংকের ইভিপি আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির

ঢাবি ইনকিলাব মঞ্চের নতুন কমিটির যাত্রা শুরু

নারীর ক্ষমতায়নে বিএনপি সব সময় কাজ করেছে

বিএনপিকে ধন্যবাদ জানালেন পাটওয়ারী