হোম > রাজনীতি

শাহবাগ মোড় ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা, যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছাড়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলে নেতাকর্মীরা মিছিল করে শাহবাগ থেকে চলে যান। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বক্তব্য দেন। তারা ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

এছাড়া সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের অন্য দাবিগুলো মেনে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন