হোম > রাজনীতি

দেশের মাটিতে ভারতীয় আওয়ামী অধ্যায় সমাপ্ত: জাগপা

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা বলেছেন, দীর্ঘ ১৬ বছর নারায়ণগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচারে মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই। মহান রাব্বুল আলামিনের রহমতে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নারায়ণগঞ্জের মতই সারা দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। আগামী নির্বাচনে ভারতীয় প্রভাব চলবে না, আওয়ামী প্রহসন চলবে না। দেশের মাটিতে ভারতীয় আওয়ামী অধ্যায় সমাপ্ত।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ৪র্থ দিন আজ ০৪ জুন নারায়ণগঞ্জ জেলার চাষারা এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।

জাগপা নেতৃবৃন্দ বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কে হিন্দুস্তান থেকে ফেরত ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে না পারলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে। আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও হবে, হিন্দুস্তানের কোন অধিকার নাই গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার।

পথসভায় আরো বক্তব্য রাখেন যুব জাগপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এস কে আরিয়ান শরীফ, সাধারণ সম্পাদক মাহবুব আলম নীরব, সহ-সভাপতি মো. হানিফ, প্রচার সম্পাদক মো. মাসুম, দপ্তর সম্পাদক মো. সাইফুল, ক্রীড়া সম্পাদক মো. অপু প্রমুখ

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন