হোম > রাজনীতি

হাসিনামুক্ত স্বাধীনতা রক্ষা করতে হবে: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৭১ এর প্রেরণায় ২৪শের বিপ্লব করতে হয়েছে। কারণ ৭১ এ আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই। আমরা নামে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভারতের কাছে বন্ধক দেওয়া ছিল। ২৪ এ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া শুরু করেছি। ভারতীয় আগ্রাসনমুক্ত সার্বভৌমত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

বুধবার সকালে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগপা আয়োজিত ‘৭১ এর প্রেরণায় ২৪ এর বিপ্লব, স্বাধীনতা রক্ষা করো’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমি ৭১ এবং ২৪শের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজ নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা এক নতুন স্বাধীনতা দিবস পেয়েছি। যেই স্বাধীনতা দিবসে ফ্যাসিজম নাই, স্বৈরাচার নাই, আয়নাঘর নাই, গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাও নাই। যে কোন মূল্যে ৫ আগস্টের পূর্বের ঐক্যকে ধারণ করে, আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে হবে। নতুবা ভারতীয় চাণক্য নীতির নীলনকশা এবং গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশকে আবারও গ্রাস করবে। তাই সকলে মিলে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মোঃ হাসমত উল্লাহ, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক সাজু মিয়া, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি প্রমূখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন