হোম > রাজনীতি

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলার অবদান কেউ মুছতে পারবে না

গোলটেবিল বৈঠকে অভিমত

স্টাফ রিপোর্টার

'শাপলা থেকে জুলাই অভ্যুত্থান; ইসলামপন্থিদের অবদান ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, শাপলা চত্বরে ধর্মপ্রাণ মানুষের যে উত্থান হয়েছিল, তারই ধারাবাহিকতা চব্বিশের জুলাই অভ্যুত্থান। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলার এই অবদান কেউ মুছে ফেলতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম-শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘তরুণ আলেম প্রজন্ম-২৪’।

সংগঠনের সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুজাইফা ইবনে ওমরের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন আলেম লেখক ও বুদ্ধিজীবী কবি মুসা আল হাফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, বাড্ডা কামিল মাদরাসার লেকচারার মাওলানা মাহমুদুল হাসান।

মুসা আল হাফিজ বলেন, ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধুমাত্র অংশগ্রহণই করেননি তারা এই অভ্যুত্থানের চিন্তা নির্মাণ করেছেন, সংগঠিত করেছেন, বুলেটের সামনে রাজপথে ভূমিকা রেখেছেন। জুলাইয়ের ১৮ তারিখ যখন আন্দোলনটি শুধুমাত্র কোটা ইস্যুতে সীমাবদ্ধ ছিল, তখনি আমি লেখনীর মাধ্যমে এই আন্দোলন থেকে হাসিনা পতনের রূপরেখা দিয়েছি, যা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। কিন্তু আজ ইসলামপন্থিদের অবদানকে পরোক্ষভাবে অস্বীকারের চেষ্টা করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন বলেন, শাপলার আন্দোলনে দেশে ইসলামপন্থার যেই উত্থান হয়েছিল, জুলাই অভ্যুত্থান ও বিজয়োল্লাসে আমরা জনতার মাঝে তার বহিঃপ্রকাশ দেখেছি। খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সল বলেন, ইসলামপন্থীরা এই দেশে সবসময়ই নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। তারা নিজেদের লাভ-ক্ষতি চিন্তা করে কোনো আন্দোলনে নামে না। তারা যখনি বুঝে জালেমের বিরুদ্ধে নামতে হবে তখনি তার ঝাপিয়ে পড়ে। তেমনি হচ্ছে শাপলা ও জুলাই। এই দুই আন্দোলনে তাদের কোনো লাভ হয়নি। এখন আর সেটা করা যাবে না। নিজেদের স্টেইক বুঝে নিতে হবে।

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ বলেন, ইসলামপন্থিদের বিরুদ্ধে যে পরিমাণ আওয়ামী ন্যারেটিভ রয়েছে তার বিপরীতে ইসলামপন্থিদের অবদান নিয়ে পর্যাপ্ত পরিমাণে কন্ট্যান্ট নাই। আমাদের সেই দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, আমি মাদ্রাসায় পড়িনি কিন্তু শাপলা আন্দোলনে ছিলাম, গুলি খেয়েছি। সেটি ছিল আপামর তৌহিদী জনতার আন্দোলন।

গোলটেবিল বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন তরুণ আলেম প্রজন্ম-২৪ এর সভাপতি পরিষদ সদস্য মাওলানা আশরাফ মাহদী। এছাড়াও আরও বক্তব্য রাখেন তরুণ আলেম প্রজন্ম ২৪ এর সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাবরুরুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা নূহ বিন হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল করীম নোমানী, সহ অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান।

গণভোটের রায় বাস্তবায়নসহ ৪ দাবিতে রংপুরে ১১ দলীয় সমাবেশ ১১ জুলাই

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

মামুনুল হককে নিয়ে সংসদ সদস্য ও স্পিকারের বক্তব্যের নিন্দা

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ