হোম > রাজনীতি

কোটালীপাড়ায় প্যানেল চেয়ারম্যানসহ ৩ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হিরণ ইউপির প্যানেল চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিরণ ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুদ্দিন মোল্লা জাহিদ (৪২), আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম (৫৫) ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তার সাইফুদ্দিন মোল্লা জাহিদ আওয়ামী লীগ নেতা ও হিরণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেএবং আশুতিয়া গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে। নজরুল ইসলাম পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাগডাঙ্গা গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে। এ ছাড়া গ্রেপ্তার মো. সাইম হাওলাদার যুবলীগ নেতা ও গচাপাড়া গ্রামের ছলেমান হাওলাদারের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, সাইফুদ্দিন মোল্লা জাহিদ ও যুবলীগ নেতা মো. সাইম হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ওইদিন গ্রেপ্তার নেতারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।

আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গুলিস্তানে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে

রাজধানীর শাহবাগে জেডিপির ‘আজাদি পতাকা মিছিল’

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: নেজামে ইসলাম পার্টি

গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলা, আহত ১৫, আশঙ্কাজনক ৩

গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির পদযাত্রা শুরু সোমবার

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

জামায়াতের বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা: ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ