হোম > রাজনীতি

ব্যাংককে মির্জা ফখরুলের সফল অস্ত্রোপচার

বিশেষ প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ সময় গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে অপারেশন সম্পন্ন হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

অস্ত্রোপচারের পর মির্জা ফখরুলকে কেবিনে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার পাশে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

শায়রুল কবির খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তিনি বিশ্রামে আছেন।

মির্জা ফখরুলের দ্রুত আরোগ্য কামনা করে বিএনপির নেতাকর্মীরা দোয়া চেয়েছেন। সোমবার রাতে স্ত্রীসহ চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওইদিন রাতে চোখে সমস্যা দেখা দিলে দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনি আই হসপিটালে দ্রুত যোগাযোগ করা হয়।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন