হোম > রাজনীতি

বাউনিয়ায় গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেব: আরিফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, 'বাউনিয়াসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাসের বিল নেওয়া হলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মায়েরা, বিশেষ করে রান্নার সময় গ্যাস সংকট তাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে এ অঞ্চলের গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিব।'

শুক্রবার তুরাগের বাউনিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে, বাউনিয়া বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, 'বাউনিয়া বাজার ও আশপাশের এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। বিগত সময়ে সড়ক উন্নয়নের নামে বরাদ্দ এলেও তা বাস্তবায়ন হয়নি। বরং জনপ্রতিনিধিদের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়েছে। তবে আমরা একটি ইনসাফভিত্তিক নগরী গড়ে তুলতে চাই। সে জন্য তুরাগের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করব।'

তিনি বলেন, 'তুরাগ এলাকায় পর্যাপ্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। আগামী দিনে একটি নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে হলে প্রতিটি ওয়ার্ডে জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিব। একই সঙ্গে সিটি কর্পোরেশনের মাধ্যমে নাগরিক সেবাগুলো আরো কার্যকর ও সহজলভ্য করব।'

এর আগে, সকালে কাওলা ও আশকোনা অঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি সমর্থিত ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি